Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

‘ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন’ দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো চক্র মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ: ফারজানা শারমীন পুতুল প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১০:৪০ এ এম
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি জানান, আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিকের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতেও তা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে নরেন্দ্র মোদির ইসরায়েল সফর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর মাত্র কয়েক দিন আগে ওই সফর অনুষ্ঠিত হওয়ায় ভারতের বিরোধী দলগুলো এটিকে ‘অনুপযুক্ত সময়ের সফর’ বলে মন্তব্য করেছিল।

সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)