Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

‘ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন’ দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো চক্র মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন প্রাইভেট পড়ালে এমপিও বন্ধ: ফারজানা শারমীন পুতুল প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৫:৫৫ পিএম
মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন বলে একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম গোলডটকম।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের দাবি, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে কান্নার কারণ জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং তিনি কয়েকটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

এরপর মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর আহ্বান জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তার স্বজনদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল। তবে এখন পর্যন্ত মেসির পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ছোটবেলা থেকেই লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হোর্হে মেসি। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ফুটবলারদের এজেন্ট হিসেবেও কাজ শুরু করেন হোর্হে মেসি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)