Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দুই দিনব্যাপী সেমিনার শুরু ‘মনপুরার ইউএনওর অনৈতিক লেনদেনে আ. লীগ প্রীতি: আদালত অমান্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ’ সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত পাকিস্তান সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এজেন্টদের মাধ্যমে ভিসা ফি বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না: সংসদে জিএম সিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৬:৫৭ পিএম
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না: সংসদে জিএম সিরাজ

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, তবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ‘ডিভোর্স’ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জিএম সিরাজ বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে ডিভোর্সও হতে পারে। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে কখনো অস্বীকার করা সম্ভব নয়—ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।”

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির এই সংসদ সদস্য বলেন, নতুন হাইকমিশনার দুই দেশের বন্ধুত্বের বিষয়ে ইতিবাচক ও কাব্যিক ভাষায় বক্তব্য দিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক বিতর্ক ও ভারতবিরোধী প্রতিক্রিয়া দেখা গেছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের ‘পুশ-ইন’ বা সীমান্ত দিয়ে লোকজন ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরে জিএম সিরাজ বলেন, “আমরা চাই এই কার্যক্রম বন্ধ হোক। দুই দেশের জনগণের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। ভারতবিরোধিতা কিংবা বাংলাদেশবিরোধিতা নয়, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই।”

তিনি ভারতের সরকারের প্রতি ‘পুশ-ইন’ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বলেন, সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বর্তমানে আরও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সর্বগ্রাসী মাদক দেশের যুবসমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)