Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দুই দিনব্যাপী সেমিনার শুরু ‘মনপুরার ইউএনওর অনৈতিক লেনদেনে আ. লীগ প্রীতি: আদালত অমান্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ’ সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত পাকিস্তান সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এজেন্টদের মাধ্যমে ভিসা ফি বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৬:৪৪ পিএম
মহিপুরে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) মহিপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—অনন্তপাড়া এলাকার আতিকুর রহমান (১৯) ও নয়াকাটা এলাকার সোহেল রানা (২৪)। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া চর ধুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিক (২৫) ও অনন্তপাড়া এলাকার মো. মনির খলিফা (৫১)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত চারজনকে সাজা কার্যকরের জন্য পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)