Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩ ● প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ● হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয় : ভারত ● ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি’ ● এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ ● লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুলভবন ভাঙার চেষ্টার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:২৮ এ এম
আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করবেন।

জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

পরে প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করা হবে। পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদও বক্তব্য দেবেন।

পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)