Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:১৫ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে মাঠপর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। এ বিষয়ে অযথা বিতর্ক না বাড়িয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে সন্দেহ তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে যেকোনো সংকটের সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, জুলাই গণ-আন্দোলন দেশের সামনে একটি নতুন রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে, যা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন প্রত্যাশার জন্ম হয়েছে, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, ন্যায়বিচার ও সাম্য নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

মন্ত্রী বলেন, দেশের মানুষের বর্তমান সরকারের প্রতি গভীর আস্থা রয়েছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রম কোনো একক রাজনৈতিক দলের জন্য নয়; বরং একটি টেকসই ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিনের সমস্যার সমাধান ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন। শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)