Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী কর্মস্থলে দুই বছর অনুপস্থিত থেকেও নিয়েছেন সরকারি বেতন-ভাতা, পেলেন পদোন্নতি আর্জেন্টিনার ইতিহাসের বড় অঘটনের সেই ম্যাচের রেফারিই বিশ্বকাপ ফাইনালে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী রাজধানীতে বাড়ল মাছ, মুরগি ও সবজির দাম; ঊর্ধ্বমুখী ডিমও মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ১১:২৬ এ এম
বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী

rupalibangla অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি:

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতোমধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে তিনি পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)