Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী কর্মস্থলে দুই বছর অনুপস্থিত থেকেও নিয়েছেন সরকারি বেতন-ভাতা, পেলেন পদোন্নতি আর্জেন্টিনার ইতিহাসের বড় অঘটনের সেই ম্যাচের রেফারিই বিশ্বকাপ ফাইনালে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী রাজধানীতে বাড়ল মাছ, মুরগি ও সবজির দাম; ঊর্ধ্বমুখী ডিমও মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

কুবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৯:৪৮ পিএম
কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার(১৭ জুলাই) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত এ মিছিল হয়৷

‎এসময় তাদেরকে 'জুলাইয়ের শহীদদের লাল সালাম', 'শহীদ আবু সাঈদকে লাল সালাম'; 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'; 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে'; 'ইনকিলাব জিন্দাবাদ' ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক কুবি'র ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, "গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রায় ১,৪০০ জন শহীদ এবং ৩৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো কষ্ট ভোগ করতেছে।

এছাড়া খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের আহ্বান রইল। একই সঙ্গে আওয়ামীলীগকে দলীয় বিচারের আওতায় আনার দাবি জানাই। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারও রক্তাক্ত হতে পারে।"

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)