Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী কর্মস্থলে দুই বছর অনুপস্থিত থেকেও নিয়েছেন সরকারি বেতন-ভাতা, পেলেন পদোন্নতি আর্জেন্টিনার ইতিহাসের বড় অঘটনের সেই ম্যাচের রেফারিই বিশ্বকাপ ফাইনালে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী রাজধানীতে বাড়ল মাছ, মুরগি ও সবজির দাম; ঊর্ধ্বমুখী ডিমও মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ১০:২৯ এ এম
দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের আট জেলার ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)