Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী কর্মস্থলে দুই বছর অনুপস্থিত থেকেও নিয়েছেন সরকারি বেতন-ভাতা, পেলেন পদোন্নতি আর্জেন্টিনার ইতিহাসের বড় অঘটনের সেই ম্যাচের রেফারিই বিশ্বকাপ ফাইনালে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী রাজধানীতে বাড়ল মাছ, মুরগি ও সবজির দাম; ঊর্ধ্বমুখী ডিমও মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ১১:১৯ এ এম
ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭

ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করেনি। একই সঙ্গে হামলার বিস্তারিত কারণ কিংবা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক নৌযানের ওপর হামলার সক্ষমতা কমিয়ে আনাই এই অভিযানের উদ্দেশ্য।

সূত্র: ফার্স নিউজ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)