Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা: জেনিফার ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা খামেনির জানাজায় সাড়ে ৩ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানের সুন্দরবন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য সম্মাননা পেলেন সাইফুল ইসলাম কবির বাংলা কিউআর কোডে ২ দিনে ২২ কোটি টাকার লেনদেন চরমোনাইয়ে প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত, ছাত্রদের কাছে দোয়া চাইলেন মহাসচিব বিশ্বকাপে আজ দুই কিংবদন্তির ভাগ্য নির্ধারণের রাত ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণ, একজন আইসিইউতে, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১১:৩৭ এ এম
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণ, একজন আইসিইউতে, দগ্ধ ৩

রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রাজিব জানান, রাতে ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজনই দগ্ধ হন। তারা তিনজনই পান্থপথের একটি ফার্নিচারের দোকানে কর্মরত।

তিনি আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা গেছে, জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় রানাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। জুয়েল ও পারভেজকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)