Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৪ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা আশুরার দিনের ফজিলত ও আমল ঢাবিতে ‘অ্যান্টার্কটিকা ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইবির বিএনসিসি নৌ প্লাটুনের নতুন সিইউও মুহিবুল্লাহ জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ ইবি বিএনসিসি প্লাটুন পরিদর্শন রেজিমেন্ট কমান্ডার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান কালমা ইউনিয়ন জিয়া পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাস্কফোর্স কমিটির অভিযান

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার টাকা

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:৫৮ পিএম
গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার টাকা

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে রাজধানীর গুলশানে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে গুলশান ইয়ুথ ক্লাব মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অভিযানকালে গুলশান-৭ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা শনাক্ত হলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দুই মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া পরিদর্শন করা ছয়টি ভবনের মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। গুলশানের এই অভিযান টাস্কফোর্সের কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

অভিযানের পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে দীর্ঘমেয়াদি লার্ভানাশক ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। এ সময় নাগরিকদের ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)