Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আমি 'স্ট্রিট ফাইটার', এমনটা হয়েই থাকে: ধর্মেন্দ্র প্রধান কুবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি: গবেষণা শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক, বাস্তবতা নেই: পার্থ বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপহরণকারীদের হাত থেকে মুক্তি চান টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০১:৩৬ পিএম
অপহরণকারীদের হাত থেকে মুক্তি চান টেকনাফ–উখিয়ার শিক্ষার্থীরা

কক্সবাজারের টেকনাফ–উখিয়া সীমান্ত এলাকায় অপহরণ, মানবপাচার, মাদক চোরাচালান এবং ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত টেকনাফ ও উখিয়ার শিক্ষার্থীরা আজ (সোমবার) প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

‘নিরাপদ সীমান্ত আন্দোলন (টেকনাফ–উখিয়া)’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।

এর আগে রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিনের সঙ্গে আন্দোলনের প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে আন্দোলনের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

বৈঠকে বিভাগীয় কমিশনার দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসন্ন সভায় টেকনাফ–উখিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও আন্দোলনের দাবিগুলো তুলে ধরা হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার, সেনাবাহিনীর কার্যক্রমের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং টেকনাফে বিজিবির আরও একটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়েও আলোচনা করা হবে।

আন্দোলনের প্রচার ও গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত এলাকায় অপহরণ, মানবপাচার, মাদক চোরাচালান ও সহিংস কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জীবন-নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ঘোষিত ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ কর্মসূচিতে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনের নেতারা আশা প্রকাশ করেন, প্রশাসনের ইতিবাচক উদ্যোগের ধারাবাহিকতায় টেকনাফ–উখিয়ার সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)