Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি': নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:৫৫ পিএম
'তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি': নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে বর্তমান সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের বেশির ভাগই কৃষক পরিবারের সন্তান।

তিনি আরও বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল না কিনে দেশের কৃষিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

কৃষক সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহবায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সেচ, সার ও বীজের প্রাপ্যতা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিও তুলে ধরা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)