Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া; অপেক্ষায় প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৬:১৭ পিএম
জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া; অপেক্ষায় প্যারাগুয়ে

বিশ্বকাপের ডি গ্রুপের শেষ ম্যাচ শেষে নকআউট পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। যদিও শেষ ম্যাচে ৩-২ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তুরস্ক, তবুও গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে অজিরা। তবে তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়েকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার জন্য।

ডি গ্রুপে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আর একটি জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তুরস্ক।

সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় মিনিটেই অস্টিন ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে ১০ মিনিটে আরদা গুলারের গোলে সমতা ফেরায় তুরস্ক। ৩১ মিনিটে ওরকুন ককচুর দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে সেবাস্তিয়ান বেরহাল্টার গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কান আয়হানের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তুরস্ক। কিন্তু এই জয়ও তাদের নকআউট নিশ্চিত করার জন্য যথেষ্ট হয়নি।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এই ড্র-ই অস্ট্রেলিয়াকে শেষ ষোলোয় জায়গা করে দেয়, আর প্যারাগুয়েকে রাখে অনিশ্চয়তার অপেক্ষায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)