Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বায়েনার এক গোলে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, বিদায় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১১:৩৬ এ এম
বায়েনার এক গোলে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, বিদায় উরুগুয়ে

অ্যালেক্স বায়েনার একমাত্র গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন। সোমবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোরে মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইউরো চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধের বেশির ভাগ সময় গোলের দেখা পায়নি তারা।

অবশেষে ৪২তম মিনিটে ডেডলক ভাঙেন অ্যালেক্স বায়েনা। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের বাড়ানো নিচু ক্রসে প্রথম স্পর্শেই ঘুরে শট নেন তিনি। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি ঠেকালেও সেটি তার হাত ফসকে ধীরে ধীরে জালে জড়িয়ে যায়। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। বিরতির পর গোলরক্ষক মুসলেরার পরিবর্তে সের্হিও রোচেতকে নামানো হয়। অন্যদিকে স্পেনও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। তবে দুই দলেরই একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ায় আর কোনো গোল হয়নি।

৭৬তম মিনিটে স্প্যানিশ কোচ দুই পরিবর্তন এনে লামিন ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবালের বদলে মাঠে নামান ফেরান তোরেস ও নিকো উইলিয়ামসকে।

ম্যাচের যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। কঠিন ফাউলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তার তর্ক-বিতর্ক অতিরিক্ত শাস্তির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় উরুগুয়েকে।

রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়ার মধ্যে যে দল দ্বিতীয় স্থানে থাকবে, তাদের বিপক্ষেই আগামী ২ জুলাই মাঠে নামবে লা রোহা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)