Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● রাজধানীতে লাইসেন্সবিহীন রিকশা চলাচলে নিষেধাজ্ঞা, নীতিমালা প্রকাশ ● রায় জালিয়াতি: আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন না সিদ্দিক উল্লাহ মিয়া ● এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ ● সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব ● এলডিসি উত্তরণে তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত আজ রাতে ● পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা ● প্রকৃতি পুনরুদ্ধারে ২০৩০ সালের মধ্যে বছরে ২৯৬ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ ● ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল ● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রায় জালিয়াতি: আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন না সিদ্দিক উল্লাহ মিয়া

জয় শেখ, স্টাফ রিপোর্টার

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ১১:৩২ এ এম
রায় জালিয়াতি: আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন না সিদ্দিক উল্লাহ মিয়া

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে রায় নেওয়ার অভিযোগে আদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ চেয়ে করা একটি রিট মামলায় রুল জারির পর শুনানি ছাড়াই রায় নেওয়ার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ ঘটনায় আপিল বিভাগ বলেন, প্রয়োজনে তৎকালীন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চের সব রায় পুনর্বিবেচনা (রিভিউ) করা হবে।

জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বেশ কয়েকটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই রায় নেওয়ার অভিযোগ রয়েছে ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ এসব রায়ের বিরুদ্ধে আপিল করলে জালিয়াতির বিষয়টি সামনে আসে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)