Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● রাজধানীতে লাইসেন্সবিহীন রিকশা চলাচলে নিষেধাজ্ঞা, নীতিমালা প্রকাশ ● রায় জালিয়াতি: আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন না সিদ্দিক উল্লাহ মিয়া ● এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ ● সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব ● এলডিসি উত্তরণে তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত আজ রাতে ● পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা ● প্রকৃতি পুনরুদ্ধারে ২০৩০ সালের মধ্যে বছরে ২৯৬ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ ● ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল ● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৬:৫৯ পিএম
সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, “আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুতই সার্ভার চালু হয়ে যাবে।”

এদিকে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সিআইআরটি তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির প্রায় এক দশক পুরোনো একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন।

এরপর গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই হ্যাকিংয়ের আশঙ্কায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ ও ফিনল্যান্ড সরকারসহ বিশ্বজুড়ে শত শত ওয়েবসাইট সাময়িকভাবে তাদের সেবা বন্ধ করে দেয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)