Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● এলডিসি উত্তরণে তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত আজ রাতে ● পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা ● প্রকৃতি পুনরুদ্ধারে ২০৩০ সালের মধ্যে বছরে ২৯৬ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ ● ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল ● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন ● নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকসহ সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার ● দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ● কনের সাজে মুগ্ধ করলেন সাদিয়া আয়মান ● সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা

জয় শেখ, স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৯:৪৮ পিএম
পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং ভবিষ্যতে নিয়োগ পাবেন—উভয় শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনের আটটি নির্দেশনা হলো—

১. পুরোনো চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পুনর্নির্ধারণ

২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন সাপেক্ষে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে ১ জুলাই থেকে তাদের বেতন কার্যকর হবে। এ ছাড়া নির্ধারিত আদেশ অনুযায়ী বর্ধিত হারে বেতন ও চুক্তি অনুসারে প্রযোজ্য ভাতা পাবেন তারা। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

২. নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ

১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা ভবিষ্যতে নিয়োগ পাবেন—এমন ব্যক্তিদের অবসরের অব্যবহিত আগে প্রাপ্ত মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে। চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বর্ধিত হারে বেতন ও ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সম্পাদিত চুক্তিতে উল্লেখিত বেতন কার্যকর হবে।

৩. পেনশন বাদ দিয়ে বেতন নির্ধারণ নয়

চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত গ্রস পেনশন—কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক—এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ দেওয়া হবে না।

৪. ইনক্রিমেন্ট, আনুতোষিক ও বর্ধিত পেনশন নয়

চুক্তিভিত্তিক নিয়োগকালে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

৫. অন্যদের ক্ষেত্রে পৃথকভাবে শর্ত নির্ধারণ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

৬. অসংগতিপূর্ণ আগের নির্দেশনা বাতিল

এ প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সংগতিপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে।

৭. পরবর্তী সরকারি আদেশ প্রযোজ্য হবে

প্রজ্ঞাপনে বেতন-ভাতা সম্পর্কে যা বলা হয়েছে, তা সত্ত্বেও চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন ও ভাতার ক্ষেত্রে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলো প্রযোজ্য হবে।

৮. আগের প্রজ্ঞাপন বাতিল, কার্যকর ১ জুলাই থেকে

অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)