Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা ● প্রকৃতি পুনরুদ্ধারে ২০৩০ সালের মধ্যে বছরে ২৯৬ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ ● ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল ● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন ● নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকসহ সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার ● দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ● কনের সাজে মুগ্ধ করলেন সাদিয়া আয়মান ● সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু ● জাপানে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নে বিলম্ব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:৫৫ পিএম
টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ঘুরে দেখেন এবং স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টয়োটার কারখানা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন।

১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ নির্মিত হয়। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)