Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ● লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি ● বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ, অস্বীকার ক্রোয়েশিয়ার ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা ● আবুবকরপুরে চেয়ারম্যান প্রার্থী নোমানের সমর্থনে হাজারো নেতাকর্মীর শোডাউন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ১০:৫৩ এ এম
ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩)। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি স্কয়ার ফ্যাশন সংলগ্ন রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় বাসের একজন কর্মী ভেতরে ঘুমিয়ে ছিলেন।

ভালুকা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। এতে বাসের বসার আসন, বর্ণাট সিট ও জানালার কাচ পুড়ে ও ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন সদস্য আগুন নেভানোর কাজে অংশ নেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি বলেন, আগুনে বাসের ভেতরের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বাসের মালিক শফিকুল ইসলামের দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)