জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন ক্লিনিকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত ‘আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়।
হামলাকারীরা ফেসবুকে লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রথমে তারা পাঁচতলা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি বিভাগ, রিসিপশন এবং ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। পরে নিচতলার বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশের সাইনবোর্ড পুড়ে যায়।
ঘটনার সময় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্র