Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্পর্শ না করেও যৌন হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ ● ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার ● পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস ● আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’ ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ ● ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ● লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:০৩ পিএম
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য ও আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)