Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ, অস্বীকার ক্রোয়েশিয়ার ● ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা নিয়ে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা ● আবুবকরপুরে চেয়ারম্যান প্রার্থী নোমানের সমর্থনে হাজারো নেতাকর্মীর শোডাউন ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী ● বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:৪২ পিএম
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’

অভিন্ন সুরে আজানকে প্রাতিষ্ঠানিক শিল্প হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেছেন, আজান একটি সুন্দর শিল্প। তবে এর প্রাতিষ্ঠানিক চর্চা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। ফলে আজানের শিল্পসৌন্দর্য যথাযথভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ প্রস্তাব দেন বীথিকা বিনতে হোসাইন।

বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মানুষের বাসা কিংবা অফিসের পাশের মসজিদ থেকে প্রতিদিন আজানের ধ্বনি শোনা যায়। আজানের অর্থও অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে মানুষকে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের শব্দ শুনে মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ তৈরি হওয়া উচিত।

বীথিকা বিনতে হোসাইন বলেন, আজানের কোনো প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা গড়ে ওঠেনি। যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। অথচ আজান অত্যন্ত সুন্দর একটি শিল্প। কিন্তু সেটি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। এ অবস্থায় মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অথবা অন্য কোনো মাধ্যমে আজানের শিল্পরূপ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছে স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)