Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্পর্শ না করেও যৌন হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ ● ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার ● পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস ● আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’ ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ ● ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ● লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:০৯ পিএম
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি।

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান ও গৌরবের বিষয়।

দায়িত্ব পালনকালে স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক। একই সঙ্গে সংসদের সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)