নিজস্ব প্রতিবেদক
পাবনার মালঞ্চিতে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু।
তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি ঘরে আশ্রয় নেন। ঘরটি পলিথিন দিয়ে তৈরি ছিল। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী।
কবির হোসেন বাবু আরও বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।