Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● রাজধানীতে লাইসেন্সবিহীন রিকশা চলাচলে নিষেধাজ্ঞা, নীতিমালা প্রকাশ ● রায় জালিয়াতি: আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন না সিদ্দিক উল্লাহ মিয়া ● এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ ● সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব ● এলডিসি উত্তরণে তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত আজ রাতে ● পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা ● প্রকৃতি পুনরুদ্ধারে ২০৩০ সালের মধ্যে বছরে ২৯৬ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ ● ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল ● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনপুরায় সরকারি ভিটা বরাদ্দের প্রতিবাদে বাজার বন্ধ রেখে ব্যবসায়ীদের ধর্মঘট, কমিশনারের সামনে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৩:৫৫ পিএম
মনপুরায় সরকারি ভিটা বরাদ্দের প্রতিবাদে বাজার বন্ধ রেখে ব্যবসায়ীদের ধর্মঘট, কমিশনারের সামনে বিক্ষোভ

ভোলার মনপুরায় উপজেলা পরিষদের সরকারি ভিটা বরাদ্দের প্রতিবাদে বাজারের দোকান-পাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন হাজীর বাজার ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হাজীর বাজারের ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকান বন্ধ রেখে উপজেলা পরিষদ চত্বরে ধর্মঘট পালন করেন।

পরে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ ও ভোলা জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ'র মনপুরায় আগমন উপলক্ষে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।

এসময় তারা স্মারক লিপি ও অভিযোগ পত্র দিতে চাইলে তা গ্রহন করেননি বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ।

ব্যবসায়ীরা জানান, মনপুরা উপজেলা সদরে অবস্থিত সবচেয়ে বড় বাজার হাজীর হাট বাজারে বিদ্যুৎ সমস্যা, অবকাঠামোগত সমস্যা ও প্রশাসনের উদ্সীনতার কারনে দীর্ঘদিন ধরে ব্যবসা মন্দা চলছে। এরই মধ্যে মোটা অংকের টাকার বিনিময়ে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের সরকারি জমিতে আধা কিলোমিটার দুরত্বে আরও একটি বাজার নির্মানের পরিকল্পনা করেছেন। যা হাজীর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ পরিপন্থি। তাই আমরা এই অবৈধ সরকারি ভিটা বরাদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি মোটা অংকের টাকার বিনিময়ে ভিটা বরাদ্দ বন্ধের জোর দাবি জানাই। তানা হলে ব্যবসায়ীরা আর কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীবের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থাগ্রহন ও তার বদলীর দাবি জানান।

উল্লেখ্য; উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রায় এক একর জমি দীর্ঘ ৫০ বছর যাবত কেওড়া বাগান হিসেবে পরিত্যক্ত ছিলো। কিন্তু গত ২০ দিন আগে হঠাৎ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বাজার নির্মানের জন্য ভিটা বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে কিছু ভিটা এক লক্ষ টাকা ও কিছু ভিটা ৫০ হাজার টাকার বিনিময়ে বরাদ্দের জন্য পে অর্ডার আহবান করা হয়। হাজীর হাট বাজার ও উক্ত জমির অবস্থান কাছাকাছি হওয়ায় বরাদ্দের খবরে ফুষে ওঠেন হাজীর হাট বাজারের চার শতাধিক ব্যবসায়ী। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। পরবর্তীতে সম্ভব্যতা যাচাইয়ের জন্য উক্ত জমি বরাদ্দ স্থগিত রাখার নির্দেষ প্রদান করেন ভোলা-০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তার পর থেকে ভিটা বরাদ্দ বন্ধের দাবিতে ব্যবসায়ীরা বিভিন্ন কর্মসূচী দিয়ে আসছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)