Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ৬ দফা না মানলে এক দফায় রূপান্তরের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নরসিংদীতে পিতাকে নৃশংসভাবে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ছেলে গ্রেপ্তার ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত বিটরুটের শরবতের পুষ্টিগুণ জেনে নিন উৎসবমুখর আয়োজনে কুবিতে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৬ দফা না মানলে এক দফায় রূপান্তরের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
৬ দফা না মানলে এক দফায় রূপান্তরের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

rupalibangla এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি সরকার মেনে না নিলে তা এক দফায় রূপ নেবে। সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছয় দফা দাবিতে আয়োজিত ওই পথসভায় তিনি বলেন, দাবিগুলো আদায়ে দেশজুড়ে নতুন সংগ্রাম শুরু হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের তাজা রক্ত দিয়ে এই ৬ দফা দাবির জন্য বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নেন। যদি দাবি না মানেন, এই ছয়দফা এক দফাতে রূপান্তর হবে, সেটি হলো সরকারের পদত্যাগ।”

লংমার্চে অংশ নেওয়ার ব্যয় নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা এত টাকার তেল খরচ করে কেন লংমার্চে যাচ্ছি। আমরা আজকে বলব সরকারের গদি নড়ে গেছে। সরকার কি তেল পাচ্ছে? আপনারা সবাই মাঠে থাকবেন। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হবে।”

তিনি আরও বলেন, “এই বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা করে। জীবনে কখনও মাথানত করে না। কখনও চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না।”

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেকে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)