Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী পার্বত্য তিন জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ এনসিপির ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বহুতল ভবন নির্মাণ, নেই নজরদারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা বেগম বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখল করলে কঠোর ব্যবস্থা: রিজভী রাজস্ব আহরণে গতি, এনবিআরের কঠোর কর্মপরিকল্পনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখল করলে কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৬:৪৩ পিএম
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখল করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএনপি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজির বিরুদ্ধে দলের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা দখলদারিত্বে জড়ালে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের সঙ্গে সমতার পরিচয় দিয়েছে এবং অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার অত্যন্ত সততার সঙ্গে বাস্তবায়ন করছে বলেও দাবি করেন তিনি।

রিজভী জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়ন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে ব্যর্থতার যে অভিযোগ করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এটি বিরোধী দলের একটি ঢালাও মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারের কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করছে। সরকার বিজ্ঞানসম্মত পদ্ধতি ও পরিসংখ্যানের ভিত্তিতে দেশকে এগিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, কাউন্সিল আয়োজনের বিষয়টি দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হচ্ছে। তবে দিন, তারিখ ও মাস এখনো চূড়ান্ত করা হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)