Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক ডেঙ্গু প্রতিরোধে চরফ্যাশন পৌরসভায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নজরুলের স্মৃতিতে শ্রদ্ধা-ভালোবাসায় মুখর ত্রিশাল ইরানে জাতীয় ঐক্যের ডাক বাসিজ বাহিনীর জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানে জাতীয় ঐক্যের ডাক বাসিজ বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৫:২৫ পিএম
ইরানে জাতীয় ঐক্যের ডাক বাসিজ বাহিনীর

ইরানের শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ। একই সঙ্গে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সিতে ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানায় বাসিজ।

বিবৃতিতে বাসিজ জানায়, জাতীয় ঐক্য বজায় রাখতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শুনতে হবে। পাশাপাশি তাদের ‘ন্যায্য দাবিগুলো’ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

বাসিজ সতর্ক করে বলেছে, ইরানের সামাজিক সংহতি দুর্বল করতে দেশটির শত্রুরা অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম শাখা হিসেবে পরিচিত বাসিজ জানিয়েছে, সরকারের প্রয়োজনীয় সহায়তায় তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)