Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ৬ দফা না মানলে এক দফায় রূপান্তরের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নরসিংদীতে পিতাকে নৃশংসভাবে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ছেলে গ্রেপ্তার ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত বিটরুটের শরবতের পুষ্টিগুণ জেনে নিন উৎসবমুখর আয়োজনে কুবিতে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে পিতাকে নৃশংসভাবে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ছেলে গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
নরসিংদীতে পিতাকে নৃশংসভাবে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ছেলে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ পিতাকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর ভোরে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পারিবারিক বিরোধের একপর্যায়ে শাকিল চৌধুরী তার বাবা বাছেদ মিয়াকে (৬০) বটি/কুড়াল ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তাকে বাধা দিতে গেলে আসামি তার মা ও ভাইকেও আঘাত করে আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত বাছেদ মিয়া পেশায় একজন কবিরাজি ওষুধ বিক্রেতা ছিলেন।

ঘটনার পর নিহতের অপর ছেলে নুর নবী রাশেদ (২১) বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় শিবপুর মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের একটি বিশেষ দল আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকা থেকে একমাত্র এজাহারনামীয় আসামি শাকিল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি নিহতের পেট থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ব্যবহৃত কুড়ালটি আসামির শয়নকক্ষ থেকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত উদঘাটনে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)