Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ান কিংবদন্তি জেকো বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু? অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি ট্রাম্প হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি ফি দিতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গণতন্ত্রে সংবাদমাধ্যমের দায়িত্ব অনেক: তথ্যমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান জ্বালানি সংকট কাটাতে সমন্বিত পরিকল্পনা সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু?

বিনোদন ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০২ পিএম
বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু?

নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসিত এই অভিনেত্রী এবার হিন্দি চলচ্চিত্রের সাম্প্রতিক ধারা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণায় ব্যস্ত তাপসী। এর মধ্যেই এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, পর্দায় অতিরিক্ত সহিংসতার প্রবণতা তাকে কখনো কখনো অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবায়।

তাপসী বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর চিত্র দেখে পরিবারের সঙ্গে আড্ডায় একসময় বলেই ফেলেছিলাম, আমার কি তবে অবসর নেওয়ার সময় হয়ে এলো? কারণ এখন যেভাবে নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস ছবি তৈরি হচ্ছে, তারচেয়ে বরং অভিনয় ছাড়াই ভালো। হয়তো এ ধরনের সিনেমার একটা বড় দর্শকশ্রেণি রয়েছে, কিন্তু আমি অন্ধভাবে পেশাকে ভালোবেসে যা খুশি তা করতে পারব না।‘

অভিনেত্রীর মতে, দর্শকের রুচি কিংবা সময়ের জনপ্রিয় ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের মূল্যবোধের সঙ্গে আপস করতে চান না তিনি। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেসব সিনেমা ও চরিত্র বেছে নিয়েছেন, ভবিষ্যতে সেগুলোই তার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে বলে মনে করেন তাপসী।

নিজের কাজের মান ও ভাবমূর্তি ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা বা ঘরানা হয়তো বদলে যাবে, কিন্তু একজন শিল্পীর কাজের তালিকা (ফিল্মোগ্রাফি) একই থেকে যাবে। আজ থেকে ১০ বছর পর যখন কেউ আমার অভিনীত চলচ্চিত্রগুলো ফিরে দেখবে, তখন যেন আমি কিংবা আমার আপনজনদের লজ্জায় পড়তে না হয়। সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মানকে ধরে রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের রচনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্পের পটভূমি জয়পুরের একটি কাল্পনিক পরিবেশ। থ্রিলারধর্মী এই চলচ্চিত্রে এক অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

‘গান্ধারী’তে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম। সিনেমাটি ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)