Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ান কিংবদন্তি জেকো বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু? অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি ট্রাম্প হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি ফি দিতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গণতন্ত্রে সংবাদমাধ্যমের দায়িত্ব অনেক: তথ্যমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান জ্বালানি সংকট কাটাতে সমন্বিত পরিকল্পনা সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩৬ পিএম
বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।

একই সঙ্গে অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ দমন, ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে নির্দেশনা দেন তিনি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ অবস্থায় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পুলিশকে নির্দেশ দেন তিনি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল আরও দৃঢ় করা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)