Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

বিনোদন ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৫:১৭ পিএম
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

দীর্ঘ বিরতির পর আবারও নাটকে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। একসময় নিয়মিত নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ানো এই অভিনেত্রী ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে সরে যান। মাঝে বিজ্ঞাপনচিত্র ও সিনেমায় কাজ করলেও নাটকে তাকে দেখা যায়নি দীর্ঘদিন।

অবশেষে প্রায় সাত বছর পর মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন শার্লিন। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। শার্লিন জানিয়েছেন, ২০১৯ সালে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

ফেরার অনুভূতি জানিয়ে শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম; সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’

‘নীলপরী’তে অভিনয়ের কারণ ব্যাখ্যা করে শার্লিন বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন, নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা; মনে হলো, আমি তো এমনটাই চেয়েছি।’

চরিত্রটিও তাকে আকৃষ্ট করেছে বলে জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আরেকটা কারণ, এমন গল্প চেয়েছিলাম যেন চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে। এই নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এ দিকটাও আমার ভালো লেগেছে।’

নাটকের নির্মাণব্যবস্থা ও বাজেটের বিষয়টিও শার্লিনের ফেরার অন্যতম কারণ। তিনি বলেন, ‘আর সর্বশেষ যে কারণ সেটা হলো সময় ও বাজেট। আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে শুটিং শেষ করতাম। নইলে এভারেজ দুই দিনে শেষ করতে হতো। আর এ নাটকটার শুটিং সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো। নির্মাতা তার প্রয়োজন মতো সবকিছুই করছেন।’

উল্লেখ্য, অপূর্ব ও শার্লিন ফারজানা একসময় জুটি হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তাদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘ভালোবাসার ফানুস’, ‘তাই তোমার গল্পে’ ও ‘সরি টু’সহ আরও কয়েকটি নাটক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)