Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব: ধর্ম প্রতিমন্ত্রী লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক সুমন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ৬৪ জেলার দুর্নীতি-মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানাল বন্ধু-৯৫ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ আকস্মিক বন্যায় নেপাল-তিব্বতে নিখোঁজ ১ হাজার ৩৮৪ স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টির সুযোগ চীন থেকে ২৫ টাকা ইউনিটে জাতীয় গ্রিডে আসবে বিদ্যুৎ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৫:২৭ পিএম
একদিন সব ছেড়ে যেতে হয়: ফারিণ

নতুন কোনো কাজের খবর কিংবা গ্ল্যামারাস উপস্থিতি নয়—জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর উপলব্ধির কথা জানিয়ে এবার ভক্তদের আবেগতাড়িত করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এক বার্তা ইতোমধ্যে অনুরাগীদের নজর কেড়েছে।

ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করে নিজের দক্ষতায় দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের অনিত্যতা ও সম্পর্কের বাস্তবতা তুলে ধরে ফারিণ লিখেছেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না।’

জীবনের একসময় সবকিছু ছেড়ে চলে যেতে হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ফারিণের এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেক ভক্ত-অনুরাগী। একজন মন্তব্য করেছেন, ‘এটা একটা চরম সত্য কথা লিখেছেন। বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কিছু জেনেও মানি না।’ আরেকজন লিখেছেন, ‘বাস্তব কথা বলেছেন।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিনয়ে অভিষেক হয়। মায়ের ইচ্ছাতেই অভিনয়ে পা রাখেন তিনি।

পরের বছর মাশরাফি মর্তুজার সঙ্গে বিকাশের একটি বিজ্ঞাপনে কাজ করেন ফারিণ। একই বছর ভালোবাসা দিবস উপলক্ষে প্রচারিত তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)