Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ান কিংবদন্তি জেকো বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু? অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি ট্রাম্প হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি ফি দিতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গণতন্ত্রে সংবাদমাধ্যমের দায়িত্ব অনেক: তথ্যমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান জ্বালানি সংকট কাটাতে সমন্বিত পরিকল্পনা সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যে শর্তে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩৫ পিএম
যে শর্তে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিচুক্তির দিকে রাশিয়াকে এগিয়ে যেতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনও নতুন করে বৈঠকে বসতে আগ্রহী হতে পারেন বলে তিনি মনে করেন। তবে বৈঠকের জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘‘তিনি রাজি হবেন, আমিও চাই। তবে তখনই বৈঠকটি করতে চাই, যখন আমরা একটি শান্তিচুক্তির জন্য প্রস্তুত থাকব।’’

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশেরই সুসম্পর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের জন্যও ইতিবাচক হবে।

ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে বৈঠক দ্রুত আয়োজন করা সম্ভব হলেও তিনি এখনই তাতে যেতে চান না। যুদ্ধের অবসানের দিকে বাস্তব অগ্রগতি তৈরি হওয়ার পরই বৈঠকে বসতে চান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি এটা তখনই করতে চাই, যখন ওই যুদ্ধ শেষ হবে। আর আমি মনে করি, আমরা তা করতে পারব।’’

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থানও তুলে ধরেন ট্রাম্প। তার ভাষ্য, এই যুদ্ধ শুরু হওয়ারই কথা ছিল না। এমনকি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হলে যুদ্ধটি শুরু হতো না বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে তিনি নিয়মিত পুতিনের সঙ্গে কথা বলতেন। তার দাবি, ওই সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না।

ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে—এমন আশঙ্কা তার আগে থেকেই ছিল বলেও জানান ট্রাম্প। তিনি পুরো ঘটনাকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেন।

পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বিরোধ রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, সময়ের সঙ্গে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, যখন সংকট সমাধানের জন্য উপযুক্ত একটি সময় তৈরি হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)