Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৭:০০ পিএম
তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট তিনটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে পাওয়া তথ্য সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে।

হাসপাতাল পরিচালনার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো—

দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)