Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবিতে জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের নতুন তালিকা দিল রাকসু

রাবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৫:৪৭ পিএম
রাবিতে জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের নতুন তালিকা দিল রাকসু

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় তিনশত শিক্ষকদের নতুন তালিকা উপাচার্যের কাছে হস্তান্তর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

​মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে এই তালিকা জমা দেন রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ। এ সময় তারা প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তালিকা হস্তান্তর শেষে ​রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, 'আমরা এখনো ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে নির্দ্বিধায় ঘুরতে দেখছি। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই বিপ্লববিরোধী অপপ্রচার ও ন্যারেটিভ তৈরি করছেন, যা আমাদের জন্য কষ্টকর। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা তাদের ধরে অপরাধী হিসেবে থানায় সোপর্দ করব।'

রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, '৫ অগাস্টের পর প্রশাসনের কাছে আমরা একাধিকবার জুলাইবিরোধী শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এতদিনেও তাদের বিচার হয়নি। সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার ও ব্যানার দেখা গেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।'

​শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, 'আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া শুরু করেছি। এই আইনি প্রক্রিয়াকে দ্রুততম সময়ের মধ্যে গতিশীল করতে আমরা সংশ্লিষ্ট সবার সাথে জরুরি ভিত্তিতে আলোচনা চালিয়ে যাচ্ছি। সবার সাথে আলোচনার ভিত্তিতে, এই বিচার কার্যক্রম ঠিক কত দিনের মধ্যে শেষ করা হবে তার একটি সুনির্দিষ্ট ও চূড়ান্ত সময়সূচি খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে সবার সামনে প্রকাশ করা হবে।'

​ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাম্প্রতিক পোস্টারিংয়ের বিষয়ে উপাচার্য বলেন, 'আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সিসিটিভি ফুটেজ সরবরাহ করেছি। এর সাথে জড়িতদের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।'

​তালিকা হস্তান্তরের সময় রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)