Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৫:৩৮ পিএম
কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম গত ৮ জুলাই ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের পদ থেকে অব্যাহতির আবেদন করেন। কর্তৃপক্ষ তাঁর আবেদন অনুমোদন করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। পরবর্তীতে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে এ বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, “আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। তবে আগে আমাদের এখতিয়ার কী, সেটি বিবেচনা করে পরিকল্পনা অনুযায়ী কাজ করব। বর্তমানে অনেক শিক্ষার্থী মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছে। তাদের জন্য পর্যাপ্ত বিনোদনের সুযোগও নেই। তাই শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরির লক্ষ্যে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে একটি সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)