Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা পোড়া মবিলের চুলা বন্ধে হাই কোর্টের রুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের রাবিতে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম, সদস্য সচিব শরিফুল বাংলা কিউআরে ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’

বিনোদন ডেস্ক

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৬:৫০ পিএম
জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা: ‘তুমি আমাদের গর্ব’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ পোস্টের সঙ্গে তিনি একটি কালো হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।

চঞ্চল চৌধুরীর ওই পোস্টে ভক্ত-অনুরাগীরাও জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

জয়া আহসানের জন্ম গোপালগঞ্জে। তার প্রকৃত নাম জয়া মাসউদ। বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি আগ্রহী জয়া পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ডুবসাঁতার, গেরিলা, চোরাবালি, জিরো ডিগ্রি, খাঁচা, দেবী ও বিউটি সার্কাসসহ বহু আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন। ভারতে বিসর্জন, এক যে ছিল রাজা, বিজয়া, বিনিসুতোয়, অর্ধাঙ্গিনী, দশম অবতার ও কড়ক সিং ছবির মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন জয়া আহসান। এছাড়া নয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ভারতে তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার অর্জন করেছেন।

বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে তার নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)