Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাজের সঙ্গে নতুন চমক আনছেন পরীমণি? গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা! শেষ মুহূর্তের গোলে জাপানকে বিদায়, শেষ ষোলোতে ব্রাজিল অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাজের সঙ্গে নতুন চমক আনছেন পরীমণি?

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০১:৩২ এ এম
জাজের সঙ্গে নতুন চমক আনছেন পরীমণি?

দীর্ঘ বিরতির পর আবারও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এক হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি—এমন জল্পনাই এখন ঢালিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক রহস্যময় পোস্টে নতুন এই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘Celebrating something big! Coming soon!! Jaaz Multimedia X Pori Moni Again.’ সংক্ষিপ্ত এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, নতুন কোনো সিনেমা কিংবা বিশেষ প্রজেক্ট নিয়েই আবার এক হচ্ছেন পরীমণি ও জাজ মাল্টিমিডিয়া।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রক্ত’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেন পরীমণি। ছবিটি ছিল তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এরপর আর এই প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

পরে ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ ও ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে ভিন্নধারার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন পরীমণি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তার কাজ প্রশংসিত হয়েছে।

সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় গিয়ে শুভেচ্ছা জানান। পরীমণি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দুই পক্ষের নতুন করে এক হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

তবে নতুন উদ্যোগটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো বিশেষ আয়োজন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পরীমণির এই ‘বিগ সারপ্রাইজ’ জানতে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)