Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৯ দিনে অভিযোগপত্র, শেষ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ এবারের বাজেট ‘জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ভারতীয় ভিসার আবেদন শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৪:৩৮ পিএম
অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

দেশের বর্তমান জুলাই-জুন ভিত্তিক অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-জুন ভিত্তিক অর্থবছরের কারণে বছরের শেষ সময়ে, বিশেষ করে বর্ষা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার তাড়াহুড়া দেখা যায়। এতে প্রথম ১০ মাসে অল্প কাজ হলেও শেষ দুই মাসে দ্রুত কাজ শেষ করার প্রবণতা তৈরি হয়, যা অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি করে।

তিনি বলেন, “প্রথম ১০ মাসে যেখানে প্রায় ৪২ শতাংশ কাজ হয়, সেখানে শেষ সময়ে বাকি কাজ শেষ করতে গিয়ে অপচয় ও লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়।”

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, এ পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতিও কমবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাজেট সংসদে পাস হলেও এর বাস্তবায়নের দায়িত্ব মূলত রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সরকারি কর্মকর্তাদের ওপর ন্যস্ত থাকে। তাই জনগণের অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাস্তবায়ন প্রক্রিয়ায় আরও জবাবদিহিতা প্রয়োজন।

তিনি এ বিষয়ে সরকারকে গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকে। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)