Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাজের সঙ্গে নতুন চমক আনছেন পরীমণি? গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা! শেষ মুহূর্তের গোলে জাপানকে বিদায়, শেষ ষোলোতে ব্রাজিল অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার ৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগ, শিবিরের মানববন্ধন ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০১:৪৬ এ এম
জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অতীতের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে।

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয়। দেশভাগের সময় তারা পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। পরে মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে এবং তৎকালীন গভর্নর এ এম মালেকের মন্ত্রিসভায় জামায়াতের নেতারা যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ পেয়ে দলটি পুনর্গঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক সুবিধা অনুযায়ী বিভিন্ন জোটে অংশ নিয়েছে।

জামায়াতকে একটি আন্তর্জাতিক সংগঠনের শাখা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটির রাজনৈতিক অবস্থান ও অতীত ইতিহাস সম্পর্কে জনগণকে বাস্তব তথ্য জানানো প্রয়োজন।

সংসদে জামায়াতের ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, দলটি মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেও তাদের ইশতেহারে শরিয়াহ আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো সুস্পষ্ট অঙ্গীকার নেই। "তাহলে জামায়াত আসলে কেমন ইসলামী দল?"—প্রশ্ন রাখেন তিনি।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে চলমান বিভিন্ন সমালোচনারও জবাব দেন।

তিনি আরও বলেন, দলের নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেও তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্র বা শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)