Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৯ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রাবিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফুড স্টল মনিটরিং ও সচেতনতা ক্যাম্পেইন শেরপুরে ১১ স্বপ্ন সারথী পেলেন ব্র্যাকের সেলাই মেশিন ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বিরোধীদলীয় এমপিদের জন্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ মোহাম্মদপুর থেকে নিখোঁজ জুবায়ের'র সন্ধান চায় পরিবার বাউফলে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০ বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফুড স্টল মনিটরিং ও সচেতনতা ক্যাম্পেইন

রাবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:১৬ পিএম
রাবিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফুড স্টল মনিটরিং ও সচেতনতা ক্যাম্পেইন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করতে এক সচেতনতামূলক কার্যক্রম ও ফুড স্টল মনিটরিং পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাজশাহী বিশ্ববিদ্যালয়'। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকান মালিক ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হেয়ার ক্যাপ বিতরণ করা হয়।

​রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল চত্বর, শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন দোকানপাট, স্টেশন বাজারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্পটে এ কার্যক্রম চালানো হয়। পরিদর্শনের সময় সংগঠনের সদস্যরা খাবারের গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশনের পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

​সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ রাফি বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত ও নিরাপদ খাবার পায়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের এই সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।"

​এ কার্যক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক অহিদুল মিনাসহ অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
​এদিকে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, ক্যাম্পাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন কার্যক্রম অত্যন্ত ইতিবাচক। নিয়মিত এ ধরনের মনিটরিং চললে বিক্রেতারা খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)