Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৪ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:৫১ পিএম
আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাই এই দুই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও বিচারের দাবিতে রাজপথে নামতে হওয়া হতাশাজনক। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর অভিযান, জুলাইয়ের হত্যাকাণ্ডসহ আলোচিত ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে।

তিনি অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ নতুন কোনো রায় বা তদন্ত প্রতিবেদন জমা হয়নি। এ জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে নাহিদ বলেন, গত ১৬-১৭ বছরে দলটি বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে গুম, খুন ও দমন-পীড়ন চালিয়েছে। গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায়, আর বিএনপি সংস্কার না করায় জনগণের কাঠগড়ায়। সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১১ দলীয় ঐক্য সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।”

সরকারের আইন, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিচার কার্যক্রম, জননিরাপত্তা এবং গণমাধ্যমে ‘ফ্যাসিবাদের পুনর্বাসন’ ঠেকাতে ব্যর্থতার দায় সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মামুনুল হক এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)