Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৪ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১০:৫৯ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইল-এর প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বঙ্গভবন-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা সুবিধাবঞ্চিত ও পশ্চাদপদ নারী-শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ও বিদেশে ইন্টারন্যাশনাল ইনার হুইল-এর সদস্যদের পরিচালিত সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশু কল্যাণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)