Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা, গ্রেফতার ১৬০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৪:২৮ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা, গ্রেফতার ১৬০

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজধানী প্যারিস ও লিঁও শহরে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় ১৬০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভির খবরে বলা হয়েছে, শুধু প্যারিস ও আশপাশের এলাকাতেই ১৪১ জনকে আটক করা হয়েছে। ম্যাচ শেষে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া বেশির ভাগ ব্যক্তির বিরুদ্ধে আতশবাজির গোলা ছুড়ে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে লিঁও শহরের কেন্দ্রীয় চত্বরে কয়েকশ মানুষ বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করছিলেন। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হলে কয়েকটি ছোট দল পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ও আতশবাজি নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত দাঙ্গা দমন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় প্রায় ২০ জনকে আটক করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে। অর্থাৎ তাদের মধ্যে অনেকেই অল্পবয়সী। লিঁওর সংঘর্ষেও কেউ গুরুতর আহত হননি এবং বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর সম্ভাব্য আরও বিশৃঙ্খলা এড়াতে দেশটির নিরাপত্তা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)