Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৪:৫৬ পিএম
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

সারাদেশে (গত ২৪ ঘণ্টায়) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ২৯৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জন ও আক্রান্ত ৫১ হাজার ২৬১ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)