Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব ছাড়ছেন মার্তিনেজ পরীমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন ইউকে ভিসা থাকলেই ঘুরতে পারবেন ২২টি দেশ স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি সেই ভাইরাল লোকশিল্পী লাইলী বেগম পেলেন ৩ লাখ টাকার সরকারি অনুদান ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: পর্যটনমন্ত্রী শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,১৪৮

নিউজ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৫:২২ পিএম
হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,১৪৮

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪ জনে।

এ সময়ে নতুন করে ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)