Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বাড়ল ৬ শতাংশ হাসিনার বক্তব্যের দায় নেবে না ভারত: হর্ষবর্ধন শ্রিংলা চরফ্যাশনের সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় অভিযান, ৭ জনের কারাদণ্ড হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল এক হাজার অস্ট্রেলিয়ায় জমকালো আয়োজনে যাত্রা শুরু ‘ঢাকা সিডনি ইনসাইডার’ পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী যারা ভোলায় হবে সার কারখানা, নতুন বিদ্যুৎকেন্দ্র: সংসদে প্রধানমন্ত্রী এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লাওয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১১:৪২ এ এম
লাওয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় একটি বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্যানের ভেতরের সড়কে যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন এবং নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।

শুক্রবার বিকেলে উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় প্রাণীটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দুপুরের দিকে বনের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় হনুমানটির মৃত্যু হয়। নির্জন এলাকা হওয়ায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।

শ্রীমঙ্গলে যাওয়ার পথে স্থানীয় আলোকচিত্রী কাজল হাজরা সড়কের পাশে প্রাণীটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে লাওয়াছড়া বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জানকিছড়া বন্যপ্রাণী সেবামূলক কেন্দ্রে নিয়ে যান।

শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শেখ নাজমুল জানান, ময়নাতদন্ত শেষে বন বিভাগের প্রচলিত বিধি অনুযায়ী মুখপোড়া হনুমানটিকে দাফন করা হবে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) রেড লিস্ট অনুযায়ী, মুখপোড়া হনুমান বাংলাদেশের একটি বিপন্ন বন্যপ্রাণী।

এ ঘটনার পর লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলাচলকারী সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। লাওয়াছড়া পিপলস ফোরামের সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, দ্রুতগতির যানবাহনের কারণে উদ্যান এলাকায় প্রায়ই বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। এসব প্রাণী রক্ষায় সড়কে স্পিড ব্রেকার স্থাপন, সতর্কীকরণ সাইনবোর্ড বসানো এবং বন বিভাগের নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি।

পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের সচেতনতা বৃদ্ধি করা না গেলে বিপন্ন বন্যপ্রাণীর জন্য এ ধরনের দুর্ঘটনা আরও বড় হুমকি হয়ে উঠতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)